পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাতীয় ক্রিকেট লিগের স্পন্সর ওয়ালটন

Posted on February 12, 2014 | in খেলাধুলা | by

1112201313327-1484178_648489571881854_2146046071_nঢাকা: জাতীয় ক্রিকেট লিগের দুটি রাউন্ড হয়েছে কোনো পৃষ্ঠপোষক ছাড়াই। এবার ঘরোয়া শীর্ষ এই টুর্নামেন্টটির জন্য পৃষ্ঠপোষকতা করতে এগিয়ে এল ওয়ালটন। বুধবার আনুষ্ঠানিকভাবে এর টাইটেল স্পন্সর হলো তারা। বাকি পাঁচ রাউন্ডের পৃষ্ঠপোষকতা করবে তারা। এদিন চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বাণিজ্য কমিটির চেয়ারম্যান কাজী এনাম আহমেদ ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। এছাড়া ওয়ালটনের পক্ষে নির্বাহী পরিচালক জাহিদ হাসান ও অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম ছিলেন। গত আসরেও ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় হয় জাতীয় ক্রিকেট লিগ। এবারে আটটি দল নিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। এবার দশটি ভেন্যুতে হবে ঘরোয়া প্রথম শ্রেণীর ক্রিকেট।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud