পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জাতিসংঘ মহাসচিবের চিঠি খালেদার হাতে

Posted on November 29, 2013 | in জাতীয় | by

Ban-ki-moon-sm20131129170453ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিরসনে জাতিসংঘ মহাসচিব বান কি মুনের চিঠি খালেদা জিয়ার হাতে পৌঁছেছে। শুক্রবার বিকেলে এ চিঠি খালেদার হাতে পৌঁছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা শমসের মবিন চৌধুরী   এ তথ্য নিশ্চিত করেন। তবে চিঠির বিষয়বস্তু কি তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। অপর একটি সূত্র জানিয়েছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক সংহিংসতা পরিহার করে দুই দলকে শান্তিপ‍ূর্ণ সহাবস্থানের ভিত্তিতে আলাপ-আলোচনার মাধ্যমে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানানো হতে পারে এই চিঠিতে। উল্লেখ্য, এর আগে বুধবার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বান কি মুন চিঠি লিখেছেন বলে বাংলানিউজকে নিশ্চিত করেছিলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি একে এ মোমেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud