পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জনগণ চাইলে আইন করে হরতাল বন্ধে ব্যবস্থা নেয়া যেতে পারে : সংসদে প্রধানমন্ত্রী

Posted on September 10, 2014 | in জাতীয় | by

Photo9883সংসদ প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের মানুষ চাইলে আইন করে হরতাল বন্ধের ব্যবস্থা নেয়া যেতে পারে। তবে হরতাল বন্ধে আইন করা হবে কিনা এই মুহূর্তে আমি কিছু বলতে পারবো না। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে যে বিভৎসতা আমরা দেখেছি তাকে রাজনৈতিক আন্দোলন বলা যায় না। এটা জঙ্গিবাদ সন্ত্রাসবাদের আরেক রূপ। আন্দোলন হরতালের নামে এই সব অপতৎরতার কিরুদ্ধে জনগণকে সচেতন করে তুলতে তুলবে। দেশের মানুষই এসব প্রতিরোধ করুক। সংসদে প্রশ্নোত্তরে আজ এম এ হান্নানের এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। বিকালে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

হরতাল বন্ধে আইন করা প্রসঙ্গে প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরো বলেন, আইন দিয়ে সব কিছু করা যায় না। হরতাল, আন্দোলনের নামে আমরা বীভৎস ঘটনা দেখেছি। এক্ষেত্রে আমাদের জনমত সৃষ্টি করতে হবে। তবে আইন করে হরতাল বন্ধ করা হবে কিনা এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। জনগণ যদি চায়, সংসদ সদস্যরা যদি একমত হয় তাহলে কোনো সিদ্ধান্ত নেয়া যেতে পারে। গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলন করার অধিকার সবার আছে। কিন্তু হরতাল কোনো আন্দোলন হতে পারে না। জনগণকে এসব আন্দোলনকে প্রত্যাখান করতে হবে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud