পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

জঙ্গি ছিনতাই: জাকারিয়া-রায়হান ২০ দিনের রিমান্ডে

Posted on February 24, 2014 | in জাতীয় | by

BC-23-02-14-D_16টাঙ্গাইল: টাঙ্গাইলে জেএমবি সদস্যদের পালানোর সাহায্য করার ঘটনায় আটক জাকারিয়া ও রাসেলের বিরুদ্ধে দুই মামলায় ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার টাঙ্গাইলের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোনিয়া আক্তার এ রিমান্ড মঞ্জুর করেন। সখীপুর থানার পুলিশ অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা দুটি মামলায় প্রত্যেকের ১০ দিন করে ২০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। রোববার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি জেএমবি সদস্য সালাউদ্দিন সালেহীন, জহিদুল ইসলাম ওরফে বোমা মিজান এবং রাকিবুল হাসান পুলিশ প্রহরায় ময়মনসিংহ আদালতে হাজিরা দেয়ার জন্য নিয়ে যাওয়ার সময় ত্রিশালে তাদের সহযোগীরা পুলিশকে আক্রমণ করে জেএমবি সদস্যদের নিয়ে পালিয়ে যায়।

এ সময় একজন পুলিশ নিহত হন। পালিয়ে যাওয়া তিনজনের মধ্যে রাকিবকে ওইদিন বিকেলে আটক করা হয়। পরে সোমবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ রাকিব নিহত হন। ঘটনায় চার সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud