February 16, 2026
জবি প্রতিনিধি: তিব্বত হল দখলকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে পুলিশের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থায় নিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ছে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। স্থানীয় সংসদ সদস্য হাজী সেলিমের দখলে থাকা তিব্বত হলের জায়গা দখল করতে আগেই ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ি শিক্ষার্থীরা সকাল ১০টার দিকে হল দখল করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষের সময় কোতয়ালি থানার ওসি, বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান নাসিরউদ্দিনসহ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত পুলিশ সদস্যদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করলেও বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থানে থেকে বিক্ষোভ করতে থাকেন।