April 4, 2026
স্টাফ রিপোর্টার : উত্তরাখন্ডের রাজধানী দেরাদুন সংলগ্ন একটি গ্রামে ছুরির ভয় দেখিয়ে দুই বোনকে ধর্ষণ করল গ্রামেই দুই যুবক৷ আধার কার্ড বানিয়ে ফেরার পথে দুই নাবালিকা বোনকে ধর্ষণ করে গ্রামের দুই যুবক৷ অভিযুক্ত দুই যুবক সম্পর্ক ভাই বলে জানা গিয়েছে৷
ঘটনার পর দুই অভিযুক্ত পালিয়ে যায়৷ নির্যাতিতাদের খালা/মাসির অভিযোগের ভিত্তিতে পুলিশ ধর্ষণের মামলা দায়ের করে অভিযুক্তদের তল্লাশি শুরু করেছে৷
পুলিশ সূত্রে খবর, গত ৮ সেপ্টেম্বর সহসপুর থানা এলাকার এক গ্রামের দুই বোন তাদের মামির সঙ্গে প্রাথমিক বিদ্যালয় থেকে আধার কার্ড বানিয়ে ফিরছিল৷ ফেরার পর গ্রামেরই দুই যুবক তাদের বাড়ি পৌঁছে দেয়ার নাম করে বাইকে বসিয়ে নিয়ে যায়৷
অভিযোগ দুই যুবক নাবালিকাদের জোর করে গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে ছুরি দেখিয়ে তারা দুই নাবালিকাকে ধর্ষণ করে৷ এমনকি কাউকে কিছু জানালে তাদের প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷
গোটা রাত তাদের ধর্ষণ করে পরদিন নাবালিকাদের ছেড়ে দেওয়া হয়৷ দুই নাবালিকা বাড়ি পৌঁছে পরিজনদের সমস্ত ঘটনা খুলে বলে৷ মঙ্গলবার নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে৷
পুলিশ দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷ নাবালিকাদের মেডিকেল টেস্ট করার জন্য পাঠিয়েছে পুলিশ৷ পুলিশ অফিসার চন্দন সিং বিষ্ট জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করে তাদের খোঁজ শুরু করা হয়েছে৷