পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছাড়পত্র পেল কিস্তিমাত

Posted on September 24, 2014 | in বিনোদন | by

10636017_1489042871363567_3107711897134020047_nবিনােদন ডেস্ক: আসছে কোরবানি ঈদের প্রথম ছবি হিসেবে সেন্সর ছাড়পত্র পেয়েছে ‘কিস্তিমাত’ ছবিটি। সেন্সর পাওয়ার খবরটি নিশ্চিত করেছে ছবির পরিচালক আশিকুর রহমান। ‘কিস্তিমাত’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও আঁচল। এ প্রসঙ্গে পরিচালক আশিকুর রহমান জানান, ছবিটির সেন্সর হয়েছে আরও দুই-তিন দিন আগেই, আনুষ্ঠানিক ভাবে আজ আমরা সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছি। ঈদে মুক্তি দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইতিমধ্যেই সিনেমা হল বুকিং শুরু করেছি। আমি আশা করছি, ‘কিস্তিমাত’ ছবিতে দর্শক নতুনত্বের ছোঁয়া পাবে৷ ছবিটি রোমান্টিক-অ্যাকশন ধর্মী। ছবিটিতে আরিফিন শুভ, আঁচল ও মিশা ভাই অনেক ভালো কাজ করেছে। ছবির গানগুলো ইউটিউবে প্রকাশিত হয়েছে, দর্শকরা গানগুলো খুব ভালো ভাবে গ্রহন করেছে। আমার বিশ্বাস অডিয়েন্স ঈদের মত বড় পরিসরে ‘কিস্তিমাত’ ছবিটি দারুনভাবে উপভোগ করবে। উল্লেখ্য, ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, আফজাল শরীফ, টাইগার রবি, মিরাক্কেলের সজল সহ অনেকেই। ছবিটি নির্মিত হয়েছে টাইগার মিডিয়া লি. এবং অভি কথাচিত্রের ব্যানারে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud