April 9, 2026
ঢাকা: গাজীপুরে বিএনপির সমাবেশ করতে দেওয়া হবে না এবং ২৭ ডিসেম্বর একই স্থানে ছাত্রলীগ সমাবেশ করার যে ঘোষণা দিয়েছে এসব বিষয় নিয়ে বিকেলে নয়াপল্টন বিএনপির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেন ডেকেছে জাতীয়তাবাদী ছাত্রদল। সমাবেশে বাধা দেওয়া হলে ছাত্রলীগ যে ভাষায় কথা বলবে ঠিক একই
ভাষায় তার জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সভাপিত রাজীব আহসান। তিনি আমাদের সময়.কমকে বলেন, ২৭ তারিখের জনসভা গাজীপুরে হবে এটা নিয়ে কোনো আপোষ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ওই জনসভায় প্রধান অতিথির বক্তৃতা রাখবেন। রাজীব বলেন, ছাত্রলীগ যে ভাষায় কথা বলছে এটা কোনো রাজনৈতিক ভাষা না। তারা সারাদেশের শিক্ষা প্রতিষ্টান গুলোকে নিয়ন্ত্রন করে রেখেছে। তাই তাদেরকে বলবো এখনো সময় আছে ছাত্রলীগ তাদের অবস্থান থেকে সরে আসবে। আর তারা যদি সেটা না করে তাহলে ছাত্রদল তার সর্বশক্তি নিয়ে মাঠে নামতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি তিনি গাজীপুর স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেন তারা যেন নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করে। ছাত্রদল সভাপতি জোর দিয়ে বলেন, যেকোনো ভাবেই গাজীপুরে খালেদা জিয়ার কর্মসুচি সফল করতে কেন্দ্রীয় ছাত্রদলসহ জেলা ছাত্রদল প্রস্তুত রয়েছে। রাজীব বলেন, সরকারের লাঠিয়াল বাহিনী হিসেবে ছাত্রলীগ ইতিমধ্যেই সমগ্র দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের অত্যাচারে ক্যাম্পাসগুলোতে সুশিক্ষা, সহ-অব¯া’ন এখন দুর অতীত। চাঁদাবাজি, খুন, হত্যা আর টেন্ডারবাজি তাদের নিত্যদিনের কর্ম। তিনি বলেন. ছাত্রলীগ নেতা-কর্মীরা এমন কোন অপরাধ নেই, যার সাথে তারা জড়িত নয়। আদর্শ ভাবাবেগ দূরে থাক সাধারন চক্ষু লজ্জা যা যে কোন সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে থাকার কথা তাও নেই ছাত্রলীগ নেতা-কর্মীদের মধ্যে। সেই সন্ত্রাসী সংগঠনখ্যাত ছাত্রলীগের আষ্ফালন দেখে আমরা আশ্চর্য না হয়ে পারি না। আমরা ধিক্কার জানাই তাদের এমন আষ্ফালনকে এবং উদ্ধত্যপূর্ণ বক্তব্যকে। ছাত্রদল দৃঢ় কন্ঠে জানিয়ে দিতে চায়, তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ার সমাবেশ নিয়ে ছাত্রলীগ যে মন্তব্য করেছে তা ছাত্রদলের সৈনিকেরা যে কোন মূল্যে প্রতিহত করবে।