পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছাত্রলীগই আওয়ামী লীগের বিষফোঁড়া: মির্জা আব্বাস

Posted on November 21, 2014 | in রাজনীতি | by

Abbus_sm_5স্টাফ রিপোর্টার : ২০ দল বিষফোঁড়া’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, ‘২০ দল নয়, ছাত্রলীগই আওয়ামী লীগের বিষফোঁড়া। বিরোধীদল নিয়ে কথা বলার আগে ছাত্রলীগকে সামলান।’
তিনি বলেন, ‘আমাদেরকে কথা বলতে দিন। আপনাদের কাছে রাজনৈতিক আচরণ আশা করি।’
শাহাজানপুরে নিজ বাসভবনে শুক্রবার বেলা ১২টার দিকে নাসিরাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আকবর হোসেনের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। মির্জা আব্বাস বলেন, ‘আমাদের রাস্তায়, এমনকি ঘরের মধ্যেও কথা বলতে দেয়া হচ্ছে না। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনেই ছাত্রলীগ ছাত্রলীগকর্মীকে হত্যা করেছে।’ তিনি বলেন, ‘অহিংস আন্দোলনের মাধ্যমে এ সরকারকে জনগণ পতন ঘটাবে। এ সরকার দেশের মানুষের হাত রেহাই পাবে না। আন্দোলন জনগণের মধ্যে থেকে উঠে আসে আর সে আন্দোলনে একজন বা একটি দল নেতৃত্ব দেয়। রাস্তায় নামার আগেই পুলিশ দিয়ে সরকার হুমকি-ধামকি ও গুলি করে সভা-সমাবেশ বন্ধ করে দেয়।’ তিনি বলেন, ‘৮ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সরকার আমাদের সমাবেশ করতে দেয়নি। জনসমাবেশের চাপ সহ্য করার ক্ষমতা আওয়ামী লীগ সরকারের নেই। সেই জন্যই আমাদের সমাবেশের অনুমতি দেয়নি।’ মির্জা আব্বাস বলেন,‘সারাদেশে বেগম জিয়ার বিভিন্ন সমাবেশে বিশাল লোকসমাগম প্রমাণ করে এই সরকারের প্রতি জনগণের আস্থা নেই। বেগম জিয়ার প্রতিটি সমাবেশে জনগণ এ কারণেই সাড়া দিচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ সোচ্চার হয়েছে।’ এ সময় তিনি অভিযোগ করে বলেন, নাসিরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা নয়নকে নবনির্বাচিত চেয়ারম্যান আকবর হোসেনের পক্ষে কাজ করায় সরকারের লোকেরা বাসা থেকে ডেকে নিয়ে গুম করে হত্যা করেছে। নব নির্বাচিত চেয়ারম্যান আকবর হোসেনকে এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে মির্জা আব্বাস বলেন, এটি একটি ছোট নির্বাচন হলেও জনগণ সরকারের বিরুদ্ধে রায় দিয়েছে। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় নির্বাচনেও জনগণ এ সরকারের বিরুদ্ধে রায় দিবে। উল্লেখ, গত ২১ আগস্ট নাসিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন মৃত্যুবরণ করেন। ১৮ নভেম্বর উপ নিবার্চনে জয়ী হন তারই বড় ভাই আকবর হোসেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud