April 20, 2026
ঢাবি: ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ও সিনিয়র সহ-সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি।) শনিবার আড়াইটার দিকে রাজধানীর এলিফেন্ট রোডে মিছিলের প্রস্তুতি চালানোর সময় তাকে আটক করা হয়। আবেদকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া। প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে ছাত্রদল সভাপতি আব্দুল কাদের ভূঁইয়াকে গ্রেফতারের পর ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় বজলুল করিম চৌধুরী আবেদকে।