পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ছবিতে বাণিজ্যিক মম!

Posted on February 22, 2014 | in বিনোদন | by
 mom mov
চলচ্চিত্রে এর আগেও অভিনয় করেছেন মম। তবে এবার তিনি তার বাণিজ্যিক ছবির পথ চলা শুরু করেছেন। তাই পুরাই বাণিজ্যিকভাবে নিজেকেও এ ছবিতে উপস্থাপন করছেন মম।

রকিবুল আলম পরিচালিত ছবিটির নাম ‘প্রেম করব তোমার সাথে’। সম্প্রতি একটি গানের দৃশ্যয়নে মম বৃষ্টিতে ভিজে আবেদনময়ী নায়িকার ভূমিকায় অভিনয় করেছেন। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন।
momo_01
ছবিটি নিয়ে মম বাংলানিউজকে বলেন, ‘ছবিটির তিনটি গান ছাড়া প্রায় সবকাজ শেষ। বর্তমানে সাভারে গানের শুটিং চলছে। এখানে আমি একজন চিত্রনায়িকার ভূমিকায় অভিনয় করছি। আর মার্চের প্রথম সপ্তাহে ছবিটির অন্য গানগুলোর কাজে দেশের বাইরে যাচ্ছি। সাত বছর পর আবার চলচ্চিত্রে অভিনয় করছি। আশা করি, দর্শক আমাকে এ ছবিতে নতুনভাবে দেখতে পাবেন।’

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud