February 18, 2026
ঢাকা: শ্রদ্ধা আর ভালবাসায় স্মরন করা হলো পিলখানায় বিডিআর বিদ্রোহে শহীদ সেনা কর্মকর্তাদের। পিলখানা হত্যাকান্ডের পাঁচ বছর পূর্তি দিনে শহীদদের স্বজন, সংশ্লিষ্ট বাহিনী ও বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানান বনানী কবরস্থানে। সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত বনানী সেনা কবরস্থান ফুলে ফুলে ছেয়ে যায়। এ উপলক্ষে সকালে প্রেসিডেন্ট আবদুল হামিদের পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল আবুল হোসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নুল আবেদিন বীর বিক্রম শহীদ বেদিতে পু®পস্তবক অর্পন করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, বিমান বাহিনী প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, নৌ বাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, সম্মিলিতভাবে পু®পস্তবক অর্পন করে নিহতদের স্মরন করেন। এছাড়া বিজিবি’র মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সি কিউ কে মোস্তাক আহমেদ পু®পস্তবক অর্পন করে নিহতদের স্মরণ করেন।
পু®পস্তবক অর্পন শেষে নিহতদের স্মরনে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় বিডিআর বিদ্রোহে নিহতদের স্বজনরা একে একে নিহতদের কবর ও শহীদ বেদিতে পু®পস্তবক অর্পন, দোয়া ও মোনাজাতে অংশ নেন। সকাল সাড়ে দশটায় বিএনপি, ১৯ দলীয় জোট ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য লে. জেনারেল (অব:) মাহবুবুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) হান্নান শাহ, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।