পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চীনে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৫

Posted on August 15, 2015 | in আন্তর্জাতিক | by

আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিয়ানজিন বন্দরে ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৮৫ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ২১ দমকল কর্মী রয়েছেন। শনিবার নগরীর উত্তরাঞ্চলীয় ডেপুটি প্রধান এক সংবাদ সম্মেলনে এ কথা জানান। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।45876_193

বুধবার রাতে তিয়ানজিন বন্দরের কাছে একটি রাসায়নিক গুদামে শক্তিশালী জোড়া বিস্ফোরণ ঘটে। এতে সাত শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে ৭১ জনের অবস্থা সঙ্কটাপন্ন। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কর্মকর্তারা বিস্ফোরণের সময় গুদামে ঠিক কি মজুদ ছিল তা সনাক্ত করতে না পারায় বিষাক্ত পদার্থ ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।
বিস্ফোরণের পর চীনের সামরিক বাহিনীর ২১৭ সদস্যের পরমাণু ও বায়োকেমিক্যাল বিশেষজ্ঞের একটি দলকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাতাসে বিষাক্ত গ্যাসের পরিমাণ স্বাভাবিক রয়েছে এবং ‘স্থানীয়দের জন্য এটা নিরাপদ’।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud