পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে ডাকাতি

Posted on July 8, 2015 | in সারা দেশ | by

imazerচাটখিল প্রতিনিধি : চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসে গতকাল রাতে অফিসের গ্রিল এবং দশটা তালা কেটে ডাকাতির ঘটনা ঘটেছে।জানাযায় গতকাল রাতে চাটখিল উপজেলা সাব-রেজিস্ট্রার অফিসের গ্রিলকেটে, দরজার তালা ও জানালা ভেঙে ভেতরে ঢুকে অফিসের স্টিলের আলমারি, অফিসারদের ব্যক্তিগত ড্রয়ার ও সিন্দুক ভেঙে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র এলোমেলো করে। সকাল ৯ টায় অফিসের দায়িত্বরত কর্মকর্তা কাজে যোগ দিতে এলে এ দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে পড়েন। পরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন।ডাকাতির ঘটনায় সাব-রেজিস্ট্রার অফিস চাটখিল থানায় একটি জি.ডি করে এবং অফিসের নাইটগার্ড আলা উদ্দিন (৪০) কে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করে পুলিশ ডাকাতির ঘটনায় বাংলাদেশ মানবধিকার কমিশনের চাটখিল উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও দলিল লেখক সফিউল বাশার বাবুল শেখ আলোকিত নোয়াখালীকে বলেন সাব-রেজিস্ট্রার অফিস থেকে সরকার বছরে লক্ষ কোটি টাকা রাজস্ব পেলেও এখানে ভালো কোন নিরাপত্তার ব্যবস্থা নেই, এখানে মাত্র এক জন নাইটগার্ড তার বেতন দৈনিক মাত্র ৬০ টাক। এ ডাকাতি জননিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে । উপজেলা সাব-রেজিস্ট্রার এ.এস.এম. কুদ্দুস মিয়া আলোকিত নোয়াখালীকে জানান ডাকাত দল অফিসে অনেক টাকা আছে ভেবে অফিসের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে লুটপাট করে। তারা প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে পালিয়ে যায়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud