পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

চট্টগ্রামের কৃষ্টি,ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ক্লিক

Posted on June 19, 2015 | in বিনোদন | by

click 2 clickফারুক হাসান :  চট্টগ্রামের কৃষ্টি,ঐতিহ্য ও সংস্কৃতিকে বিশ্বের কাছে পরিচিত করে তুলতে লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ক্লিক অগ্রণী ভূমিকা রাখতে পারে উল্লেখ করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, সাংবাদিকরাই সমাজের পথ প্রদর্শক।

তিনি বলেন, লিখনী শক্তির মাধ্যমে লেখক ও সাংবাদিকরাই পারে যে কোনো অঞ্চলের কৃষ্টি ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে ছড়িয়ে দিতে।

মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর শিল্পকলা একাডেমী মিলনায়তনে লেখক ও সাংবাদিক জালালউদ্দিন সাগররে সম্পাদনায় চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন ক্লিকের প্রকাশনা ও ক্লিক ঈদ ফ্যাশন উৎসবের প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত লেখক,সাংবাদিক, পাঠক ও দর্শকদের উদ্দেশ্যে তিনি এ মন্তব্য করেন তিনি।

ফটোগ্রাফার আরাফাত রূপকের সনঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মাহমুদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, ক্লিকের উপদেষ্টা সম্পাদক মন্ডলীর সদস্য চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাধব দীপ, ফ্যাশন ডিজাইনার আহমেদ নেওয়াজ, রওশন আরা চৌধুরী, শাহতাজ মুনমুন, এইচএম ইলিয়াস, নুজহাত নূয়েরী কৃষ্টি, শাহানা বেগম, সায়মা সুলতানা, আরটিভি ব্যুরো প্রধান দিদারুল আলম বাবু, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামসেদ চৌধুরী প্রমুখ।

মানুষ তার কর্মের মধ্যে বেঁচে থাকে উল্লেখ করে প্রধান অতিথি আরও বলেন, ক্লিক চট্টগ্রামের প্রকাশনাকে আরো সমৃদ্ধ করবে।চট্টগ্রাম থেকে প্রকাশিত সবগুলো প্রকাশনাই নাগরিক সচেতনতায় ব্যাপক ভুমিকা রাখছে উল্লেখ করে ক্লিক ম্যাগাজিনের প্রকাশনা উৎসবের বিশেষ অতিথি চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, চট্টগ্রাম থেকে প্রকাশিত লাইফ স্টাইল ম্যাগাজিনের সংখ্যা নেই বললেই চলে। সাময়িকীর সম্পাদক জালালউদ্দিন সাগর চট্টগ্রাম থেকে লাইফ স্টাইল ম্যাগাজিন প্রকাশের যে উদ্যোগ গ্রহন করেছেন তাকে আমি স্বাগত জানাই।

বিশেষ অতিথি মাহমুদা বেগম বলেন, সব সফলতাই কষ্টের মাধ্যমে আসে। তিনি বলেন, যে লক্ষ নিয়ে ক্লিক প্রকাশিত হয়েছে সে লক্ষ পুরনে এগিয়ে যাবে ক্লিক পরিবার- এই আমার প্রত্যাশা।

স্বাগত বক্তব্যে মাধব দীপ বলেন, যে কোনো প্রকাশনাই সমাজ পরিবর্তন ও সচেতনতায় ব্যাপক ভূমিকা রাখে। সমাজের প্রতি নাগরিকদের দ্বায়বদ্ধতা বাড়ায়। চট্টগ্রাম প্রাকৃতিক ভাবে সম্বৃদ্ধ একটি অঞ্চল উল্লেখ করে তিনি আরও বলেন, ক্লিক পরিবারের সদস্যদের লিখনী শক্তির মাধ্যমে চট্টগ্রামের ঐতিহ্যকে মানুষ নতুন ভাবে উপলব্ধি করবে।

ক্লিক প্রকাশনাকে স্বাগত জানিয়ে ফ্যাশন ডিজাইনার আহমেদ নেওয়াজ বলেন, চট্টগ্রামের প্রকাশনা জগতের ফ্যাশন লাইফ স্টাইল ম্যাগাজিনের খালি জায়গাটি দখল করেছে ক্লিক।

ক্লিকই চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম লাইফ স্টাইল ও ফ্যাশন ম্যাগাজিন এমনটি উল্লেখ করে তিনি আরও বলেন, এর আগে চট্টগ্রাম থেকে অনেক সাময়িকী প্রকাশিত হলেও আনুষ্ঠানিক ভাবে ক্লিকই চট্টগ্রামের প্রকাশনা জগতের প্রথম লাইফ স্টাইল ম্যাগাজিন।

ডিজাইনার্স ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্যাশন ডিজাইনার রওশন আরা চৌধুরী বলেন, চট্টগ্রাম থেকে এই ধরণের একটি ম্যাগাজিন প্রকাশ করা সাহসী উদ্যোগ।

ক্লিক নিয়মিত ভাবে প্রকাশ হবে এমন আশাবাদ জানিয়ে তিন আরও বলেন, স্বপ্ন আছে বলেই সে স্বপ্ন পুরনের পথ আছে-সেজন্য প্রয়োজন উদ্যমী উদ্যোগ।

চট্টগ্রামের প্রকাশনা জগত অনেক শক্তিশালী উল্লেখ করে ক্লিকের সম্পাদক জালালউদ্দিন সাগর বলেন, সামান্য পৃষ্ঠপোষকতা পেলে চট্টগ্রাম থেকে অনেক ভালো কিছু করা সম্ভব। তিনি বলেন, চট্টগ্রামের কৃষ্টি, সাহিত্য ও সংস্কৃতি অনেক বেশী সম্বৃদ্ধ। এই সম্বৃদ্ধ ইতিহাস পাঠকদের কাছে তুলে ধরতেই লাইফ স্টাইল ফ্যাশন ম্যাগাজিন ক্লিক প্রকাশিত হয়েছে।

ছবি : আকমাল হোসেন
উপস্থিত পাঠকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, আমি স্বপ্নবান মানুষ। ছোটছোট ইচ্ছেগুলোকে জড়ো করে স্বপ্নের বসতি গড়ি আমি। কখনো সখনো আটপৌরে সে স্বপ্ন গুলোর শরীরে রঙ লাগে আবার কখনো রঙ লাগার আগেই ঝরে পড়ে ঝরা পাপড়ির মতো। সীমাবদ্ধতা, সংকট আর নানা প্রতিবন্ধকতার পরও ক্লিক শেষ পর্যন্ত তার স্বপ্নের চারণ ভূমিতে ক্লিক করতে পেরেছে। সেজন্য ক্লিক পরিবারসহ সবার কাছেই আমি কৃতজ্ঞ।

তিনি বলেন,আমি বিশ্বাস করি কেউ যদি তার স্বপ্নটাকে ঠিক মতো ক্লিক করতে পারে তাহলে সে স্বপ্ন কখনো না কখনো পূরণ হবেই।

বানিজ্যিক রাজধানীর পাঠকদের জন্য খুব স্বল্প পরিসরে অনাড়ম্বর এই প্রকাশনা চট্টগ্রামের প্রকাশনার সীমাবদ্ধতাকে আরও প্রসারিত করবে বলে আমার বিশ্বাস, বলেন জালালউদ্দিন সাগর।

ক্লিক প্রকাশনা নিয়মিত প্রকাশ করার চিন্তা-ভাবনা রয়েছে জানিয়ে তিনি বলেন, চাটগাঁর ছোট্ট পরিসরেই শুধু নয়-চট্টগ্রামের সীমানা ছাড়িয়ে ক্লিক একদিন পৌছে যাবে বিশ্ব পাঠকের কাছে।

মোড়ক উম্মোচনের পর বর্ণাঢ্য ঈদ ফ্যাশন উৎসবে ফ্যাশন কোরিওগ্রাফার আলমগীর আলোর কোরিওগ্রাফিতে চট্টগ্রামের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনারদের পোষাক পরে মঞ্চে র‌্যাম্প প্রদর্শন করেন মডেলরা। এছাড়া উসবে নৃত্য পরিবেশন করেন সৃজনশীল নৃত্যাঙ্গনের শিল্পীরা।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud