পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঘাটাইলে মর্টার বিস্ফোরণে ২ সেনা ৩ বিজিবি সদস্য নিহত

Posted on February 12, 2014 | in জাতীয় | by

imageটাঙ্গাইল: টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাক্রমে একটি মর্টার শেল বিস্ফোরণে দুই সেনা ও ৩ বিজিবি সদস্য নিহত হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে বিজিবির ৩ সদস্যের নাম জানা গেছে। এরা হলেন-মোহম্মদ আলী, আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন পলাশ। বিষয়টি নিশ্চিত করে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কবির জানান, কিছুদিন ধরে ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের মাইটার চালা চকে শীতকালীন প্র্রশিক্ষণ চলছে। দুপুরে প্র্রশিক্ষণের সময় ফায়ার করতে গেলে একটি মর্টার শেল বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলেই ২ সেনা ও ৩ বিজিবি সদস্য মারা যান।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud