May 25, 2026
খাগড়াছড়ি: খাগড়াছড়ি সেনানিবাসের ভেতরে বিজিবি ১৬ ব্যাটালিয়নের নিয়মিত প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে দুই বিজিবি সদস্য নিহত ও পাঁচ জন আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে এগারোটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওয়ারেন্ট অফিসার আবুল কাশেম ও সৈনিক হাসান।
খাগড়াছড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, প্রশিক্ষণের সময় গ্রেনেড বিস্ফোরণে ঘটনাস্থলে দুই বিজিবি সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচ জন। আহতদের হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
তাৎক্ষণিক আহতদের পরিচয় জানাতে পারেননি তিনি।
বিজিবির চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমাণ্ডার ব্রিগ্রেডিয়ার জেনারেল হাবিবুল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।