পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গৃহবধূকে গণধর্ষণকারী ৪ জন গ্রেফতার

Posted on May 14, 2015 | in সারা দেশ | by

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর ও নোয়াখালীর মাইজদি বাজার এলাকায় অভিযান চালিয়ে গৃহবধূকে গণধর্ষণের দায়ে অভিযুক্ত ৫ জনের ৪ জনকে আটক করা হয়েছে।lakshmipur-pic-1_263574
বুধরাত মধ্যরাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া চার ব্যক্তি হলেন- লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্ছানগর গ্রামের রেহান উদ্দিন ভূঁইয়া বাড়ির মনা, শাকিল, সালাহ উদ্দিন ও দীন মোহাম্মদ।
এর আগে বুধবার রাতেই লক্ষ্মীপুর সদর থানায় গ্রেফতার হওয়া চারজনসহ মোট ৫ জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন কমলনগর উপজেলার এক নারী।
স্থানীয়রা জানান, অভিযোগকারী নারী ঢাকায় একটি জুতা কারখানায় শ্রমিকের কাজ করেন। ছুটিতে তিনি কমলনগরে বেড়াতে আসেন। গত মঙ্গলবার রাতে বাড়ি থেকে ঢাকা যাওয়ার উদ্দেশে বের হয়। পথিমধ্যে শহরের ঝুমুর সিনেমা হল এলাকা থেকে সাকিল, দীন মোহাম্মদ ও সালাউদ্দিনসহ ৫ জন ‍দুর্বৃত্ত তাকে তুলে নিয়ে গিয়ে রাতভর গণধর্ষণ করে।
বুধবার সকালে ভিকটিমকে ছেড়ে দেয়। পরে ভিকটিম নিজেই বাদী হয়ে বুধবার র‌্যাব ক্যাম্পে একটি লিখিত অভিযোগ দায়ের করে।
এদিকে আটককৃতরা ওই গৃহবধূকে ৫ জন মিলে গণধর্ষণ করার কথা স্বীকার করে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ জানান, কয়েকজন যুবক বেশি বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে তাকে রেহান উদ্দিন ভূঁইয়ার বাড়িতে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরবর্তীতে স্থানীয় বাসিন্দারা সেখান থেকে তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা শেষে র‌্যাব ১১-এর কর্মকর্তারা তাকে তার বাবার কাছে হস্তান্তর করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গিয়াসউদ্দিন মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী শ্রমিক বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন। বুধবার রাতে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud