পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গুরুত্বপূর্ণ পদে বাড়তি জনবলে মোটা আর্থিক গচ্ছায় ওয়াসা

Posted on June 23, 2015 | in জাতীয় | by

downloadবিশেষ প্রিতিনিধি : ঢাকা ওয়াসাতে পদের দ্বিগুণ তত্ত¡াবধায়ক ও নির্বাহী প্রকৌশলী পদধারী রয়েছে। সংস্থাটির সাংগঠনিক অবকাঠামোতে তত্ত¡াবধায় ও নির্বাহী প্রকৌশলীর পদ রয়েছে ৪৮টি। কিন্তু ওসব পদে দায়িত্ব পালন করছেন ৯২ জন কর্মকর্তা। এসব উচ্চপদে অতিরিক্ত ৫৪ জন পদধারীর জন্য ওয়াসাকে প্রতি বছর অন্তত ৫ কোটি টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। তাছাড়া ওসব কর্মকর্তাদের প্রক্যেককেই সার্বক্ষণিক গাড়ি, জ্বালানি, চালক, বিশেষ ভাতা, মোবাইল ফোন বিলসহ নানা সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। এমনকি ওসব কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয়সংখ্যক গাড়ি না থাকায় ভাড়া করে তাদেরকে গাড়ি সরবরাহ করতে হচ্ছে। আর এ অবস্থা চলছে বছরের পর বছর ধরে। তাছাড়া অর্গানোগ্রামে নেই এমন পদেও লোক বসানো হয়েছে। ওয়াসা সংশ্লিষ্ট দায়িত্বশীর সূত্রে এ তথ্য জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র মতে, ওয়াসার ৩৮ জন উপ-বিভাগীয় প্রকৌশলীকে উচ্চতর পদ নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব দেয়া হয়েছে। পদাধিকার বলে একজন নির্বাহী প্রকৌশলী সার্বক্ষণিক গাড়ি, গাড়ির চালক, প্রয়োজনীয় জ্বালানি, ২ হাজার টাকা মোবাইল বিল ও বেতনের বাইরে দেড় হাজার টাকা বিশেষ ভাতা পেয়ে থাকেন। বর্তমানে নির্বাহী প্রকৌশলীর দায়িত্ব পাওয়া উপ-বিভাগীয় প্রকৌশলীরা এসব সুবিধা পাচ্ছেন। তবে উপ-বিভাগীয় প্রকৌশলীদের এই উচ্চতর দায়িত্ব না দেয়া হলে ওয়াসা কর্তৃপক্ষকে এই বাড়তি অথচ খরচের প্রয়োজন হতো না। একইভাবে অতিরিক্ত ১৬ তত্ত¡াবধায়ক প্রকৌশলীকেও উচ্চতর পদে বসিয়ে নানা সুবিধা দেয়া হচ্ছে।
সূত্র জানায়, ঢাকা ওয়াসার বর্তমান অর্গানোগ্রাম অনুযায়ী অনেক পদেই প্রয়োজনীয় জনবল নেই। সংস্থাটিতে সহকারী প্রকৌশলী পদে ৮২ জন কর্মকর্তা থাকার কথা থাকলেও তা নেই। একই অবস্থা উপসহকারী প্রকৌলশীর পদের ক্ষেত্রেও। অথচ যেসব পদে উৎকোচের সুবিধা আছে সেসব পদেই অতিরিক্ত লোকজনকে দায়িত্ব দেয়া হয়েছে। ওয়াসার অর্গানোগ্রামে ব্যবস্থাপনা পরিচালকের উপদেষ্টা বলে কোনো পদ নেই। অথচ ঢাকা ওয়াসারই সাবেক প্রধান প্রকৌশলী বজলুর র হমানকে এই পদে নিয়োগ দিয়ে প্রতি মাসে লাখ টাকা বেতন, সার্বক্ষণিক গাড়ি, চালক ও জ্বালানিসহ নানা সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। সর্ম্পূণ অনৈতিকভাবে এমন নিয়োগের কারণে প্রতি মাসে প্রায় অর্ধকোটি টাকা গচ্ছা দিচ্ছে ওয়াসা। তাছাড়া ঢাকা ওয়াসার বর্তমান অর্গানোগ্রামে একটি ব্যবস্থাপনা পরিচালকের পদ রয়েছে। আর উপ-ব্যবস্থাপনা পরিচালকের পদ রয়েছে ৪টি, ১০টি তত্ত¡াবধায়ক প্রকৌশলী, ৩৮টি নির্বাহী প্রকৌশলীর পদ রয়েছে। প্রথম ৪টি পদে জনবলের সংখ্যা ঠিক থাকলেও তত্ত¡াবধায়ক প্রকৌশলী পদে অতিরিক্ত ১৬ জন ও নির্বাহী প্রকৌশলী পদে অতিরিক্ত ৩৮ জন দায়িত্ব পালন করছে।
সূত্র আরো জানায়, বর্তমানে ঢাকা ওয়াসার নিজস্ব গাড়ির সংখ্যা ২০৯টি। এসব গাড়ি দিয়ে বিদ্যমান অর্গানোগ্রামের গাড়ির চাহিদাই পূরণ করা সম্ভব হচ্ছে না। এজন্য আগে থেকেই কিছু কর্মকর্তাকে ভাড়া করে গাড়ি সরবরাহ করা হতো। কয়েক বছর ধরে উচ্চতর পদে কর্মকর্তার সংখ্যা বেড়ে যাওয়ায় গাড়ির সঙ্কট তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে গাড়ির সঙ্কট মোকাবেলায় ওয়াসা বিভিন্ন রেন্ট-এ কারের প্রায় সোয়াশ’ গাড়ি ঢাকা ওয়াসার হয়ে ভাড়ায় কাজ করছে। প্রতিটি গাড়ির জন্য ওই গাড়ির মালিককে ৫৪ হাজার থেকে ৬৫ হাজার ভাড়া দিতে হচ্ছে। সে সাথে জ্বালানি খরচ তো আছেই।
এদিকে ঢাকা ওয়াসার অতিরিক্ত জনবল প্রসঙ্গে সংস্থাটির উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন) আতাউর রহমান কোনো কোনো মন্তব্য করতে রাজি না হলেও উপ-ব্যবস্থাপনা পরিচালক (বিপণন ও ব্যবস্থাপনা) কামরুল আলম চৌধুরী জানান, ঢাকা ওয়াসার অনেক প্রকল্পই বাস্তবায়নাধীন। এসব প্রকল্পের জন্য জনবল প্রয়োজন। বিদ্যমান অর্গানোগ্রামের জনবল দিয়ে তা পূরণ করা সম্ভব নয়। এজন্য কিছু লোককে অতিরিক্ত দায়িত্ব দেয়া হয়েছে। এটা অনৈতিক নয়। কারণ ঢাকা শহরের লোকসংখ্যা বেড়েছে। এতো লোকের পানির চাহিদা পূরণ করতে ওয়াসার জনবলও বাড়ানো দরকার। এজন্যই অর্গানোগ্রামের সংশোধনের সময় এসেছে। ভবিষ্যতে অর্গানোগ্রাম তৈরি করলে এসব পদে লোকসংখ্যা বাড়াতে হবে। তাছাড়া কোনো উপায় নেই।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud