February 23, 2026
বিনােদন ডেস্ক:‘দারুচিনি দ্বীপ’ ছবিতে কাজ করার ছয় বছর পর রূপালি পর্দায় ফিরছেন মম। নাচে-গানে মসলাদার ছবিতে এবারই প্রথম দেখা যাবে তাকে।
নাম ‘প্রেম করবো তোমার সাথে’। ঈদ উপলক্ষে ছবিটির গানের অ্যালবাম ১ অক্টোবর বাজারে আনছে লেজার ভিশন। রকিবুল আলম রকিব পরিচালিত ছবিটিতে মমর দুই সহশিল্পী আনিসুর রহমান মিলন ও জায়েদ খান। এতে গান রয়েছে মোট ৬টি। এগুলো গেয়েছেন কুমার বিশ্বজিৎ, মনির খান, রুপম, আরফিন রুমি, রাজীব, কিশোর, নাওমি, টিনা ও মুন। গান লিখেছেন কবির বকুল, আহমেদ ইমতিয়াজ বুলবুলসহ অনেকে। সুর ও সংগীত পরিচালনায় আহমেদ ইমতিয়াজ বুলবুল, শওকত আলী ইমন, আরফিন রুমি ও তানভীর তারেক।