April 4, 2026
ঢাকা: গাজীপুর সিটি করপোরেশন (জিসিসি) নির্বাচন শান্তিপূণভাবেই অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। সোমবার গাজীপুরের ধান গবেষণা ইনস্টিটিউট মিলনায়তনে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে রিটার্নিং কর্মকর্তাদের এক মতবিনিময় সভায় তিনি বলেন, ঢাকার পাশে এবং দুটি হাইওয়ে রোড থাকায় অন্যান্য সিটির চেয়ে গাজীপুর সিটিতে অনেক বেশী আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগ করা হয়েছে। এখানকার মানুষও শান্তিপ্রিয়।আশা করা যায় সবার সম্মিলিত প্রচেষ্টায় এখানে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিইসি বলেন, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীরা কোনো দলের নয়।তারা যত বড় ক্ষমতাধর হউক না কেন নির্বাচনী এলাকায় কোন প্রকার নাশকতার চেষ্টা চালালে তাদেরকে কঠোর শাস্তি দেয়া হবে। আচরণ বিধির ব্যাপারে সিইসি বলেন, এখন পর্যন্ত গাজীপুর সিটিতে কোন প্রার্থীর আচরণ বিধি ভঙ্গের অভিযোগ কমিশনে আসেনি। তবে যদি কোন প্রার্থী নির্বাচনী আচরণ বিধি ভঙ্গ করে তাহলে কমিশন চাইালে তাদের প্রার্থীতা বাতিল হতে পারে।-