পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

গাইবান্ধায় জামায়াত-পুলিশ সংর্ঘষে ২২ পুলিশ আহত

Posted on January 19, 2014 | in জাতীয় | by

Tnvonaqun-fz20140119083718গাইবান্ধা: আসামি ধরাকে কেন্দ্র করে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের খানাবাড়ি এলাকায় জামায়াত-শিবির কর্মীদের সঙ্গে পুলিশের সংর্ঘষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশের ২২ সদস্যসহ প্রায় অর্ধশত জামায়াত-শিবির কর্মী আহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থল থেকে ৩ জামায়াত-শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

শনিবার দিনগত ‍রাত ১২টার দিকে ঘটনার সূত্রপাত হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আসামি ধরতে রাতে পুলিশ অভিযানে গেলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশকে ঘিরে ফেলে। পরে খবর পেয়ে যৌথ বাহিনী সদস্যরা এলাকায় অভিযান চালায়। এ সময় দু’পক্ষের মধ্যে সংর্ঘষ ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটলে ২২ পুলিশ সদস্যসহ অর্ধশত জামায়াত-শিবির কর্মী আহত হন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud