পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খুলনায় গণপিটুনিতে ২ ডাকাত নিহত

Posted on April 8, 2014 | in সারা দেশ | by

khulna-map (1)খুলনা: খুলনার ডুমুরিয়া উপজেলায় গণপিটুনিতে জনি এলাহী খাজা (৩৫) ও মোস্তাকিম গাজী (৩৩) নামে ২ ডাকাত নিহত হয়েছেন।  মঙ্গলবার দুপুর দেড়টা থেকে ২টার মধ্যে তারা ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  ডুমুরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আজাহার দুপুরে জানান, উপজেলার কয়েকটি গ্রামে মঙ্গলবার দিনগত রাতে ১০-১২ জন ডাকাত ডাকাতি করতে যায়। এসময় গ্রামবাসী তাদের মধ্যে চার জনকে গণপিটুনি দেয়। পরে সকালে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

গণপিটুনিতে আহত অপর দুই ডাকাতের নাম আরিফ (২৫) ও ইজাজুল মল্লিক (৩৫)।  তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এলাহী খাজা ও মোস্তাকিম গাজী মারা যান। বর্তমানে তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud