পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

খালেদার দুর্নীতি মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই

Posted on June 18, 2015 | in জাতীয় | by

b8de6e7941c2bbcefad9140db6e16e4b-IMG_20150618_121504
আদালত প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির দুই মামলার পরবর্তী শুনানি ২৩ জুলাই ধার্য করেছেন আদালত।
রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার আজ বৃহস্পতিবার এই তারিখ ধার্য করেন।
এই আদালতে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুই মামলার বিচারকাজ চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বাদী ও প্রথম সাক্ষী দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক হারুন-অর-রশিদকে আংশিক জেরা করেছেন খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। বাকি জেরার জন্য আগামী ২৩ জুলাই তারিখ ধার্য করেন আদালত।
আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে একই আদালতে বিচারাধীন জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার পরবর্তী শুনানি একই তারিখে (২৩ জুলাই) ধার্য করেছেন আদালত।
আদালতে আজ হাজির ছিলেন খালেদা জিয়া। সকালে গুলশানের বাসভবন থেকে রওনা দিয়ে সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরে পৌঁছান তিনি।
আজ মামলার শুনানি ও খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে আদালত ও এর
আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে গত ২৫ মে মামলার শুনানি হয়। ওই দিন আদালত পরবর্তী শুনানির জন্য ১৮ জুন (আজ) তারিখ ধার্য করেন।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud