পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্ষমতায় এলে দলে অনুপ্রবেশকারী ঢুকে পড়ে: আমু

Posted on March 5, 2014 | in রাজনীতি | by

Amir-Hossen-Amuঢাকা : ধসঁ ৩আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন দলে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়ে। তদের ব্যাপারে সর্বোচ্চ সর্তক থাকার নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। মঙ্গলবার বিকালে রাজধানীর নিউ ইস্কাটনে সোহাগ কমিউনিটি সেন্টারে রমনা ও শাহবাগ থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে দলীয় নেতাকর্মীদের এ নির্দেশ দেন তিনি। নেতাকর্মীদের উদ্দেশ্য করে আমু বলেন, দল ক্ষমতায় থাকলে অনেক অনুপ্রবেশকারী দলে ঢুকে পড়ে। এ অনুপ্রবেশকারীরা বিভিন্ন সময় দলকে বিতর্কিত করতে পারে। তাদের সম্পর্কে সজাগ থাকতে হরাষ্ট্র পরিচালনায় আওয়ামী লীগই নির্ভরযোগ্য সংগঠন দাবি করে আমু বলেন, নির্বাচনের আগে যে প্রতিশ্র“তি আমরা দিয়েছিলাম, ক্ষমতায় এসে এক এক করে বাস্তবায়ন করে চলছি।

মুক্তিযুদ্ধের পর যা কিছু অর্জন হয়েছে সব কিছু আওয়ামী লীগের সময় হয়েছে দাবি করে আমু বলেন, এ দলটি শুধু আন্দোলন সংগ্রামে নয়, এদেশের যাবতীয় অর্জনে কাজ করেছে। বিএনপির সমালোচনা করে শিল্পমন্ত্রী বলেন, ২১ বছর যারা ক্ষমতায় ছিলেন তারা বাংলাদেশের ইতিহাসকে পেছনের দিকে নিয়ে গেছেন। উপজেলা পরিষদের নির্বাচন সম্পর্কে আওয়ামী লীগের এই উপদেষ্টামণ্ডলীর সদস্য বলেন, উপজেলা নির্বাচনে হেরে যাওয়ায় ভেঙ্গে পড়ার কিছু নেই। দেশে চক্রান্ত চলছে। এ চক্রান্তের মোকাবেলা করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মডেল হিসাবে উপস্থাপন করবে আওয়ামী লীগ সরকার।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud