March 13, 2026
ক্রিকেটার সাব্বির ও মডেল-অভিনেত্রী ইশিকা খান
আব্দুর রাজ্জাক : কিছুদিন আগেই অনুমতি ছাড়াই সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশগ্রহণ করায় বিসিবি শোকজ করেছিলো জাতীয় দলের ক্রিকেটার সাব্বির রহমানকে। সেই সাব্বির রহমানের প্রশংসা করে সেলিব্রেটি ক্রিকেট লিগে তার দলে অংশগ্রহণ করায় সাব্বিরকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মডেল ও অভিনেত্রী ইশিকা খান। নিজের ফেসবুক ওয়ালে ইশিকা লিখেছেন, নীল চোখের সেই ছেলেটি, সাব্বির রহমান। বাংলাদেশ দলের মিডল অর্ডারের নতুন সেনসেশন। খুব চাপের মধ্যে পরিপক্ক আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে এরই মাঝে তিনি বিশ্বমঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। স্লগ ওভারগুলোতে খেলা তার ক্যামিও নকগুলো অত্যন্ত সময়োপযোগী ও কার্যকরী। এভাবেই বাংলাদেশ-ভারত সিরিজে সেরা পারফরমার হয়ে আবারো তিনি নিজেকে প্রমাণ করেছেন। খবর আমাদের সময়.কম’র।
আমার ব্যাক্তিগত পর্যবেক্ষণ মতে, তিনি খুবই ভদ্র, মানসম্পন্ন ও দলের প্রতি নিবেদিতপ্রান একজন মানুষ। একইসাথে তিনি খুবই আন্তরিক। তার ব্যক্তিত্বে অহংকারের কোন ছাপ আমি খুঁজে পাইনি। বাংলাদেশ দলে তার মতো খেলোয়াড় পেয়ে আমরা গর্বিত।
সেলিব্রেটি ক্রিকেট লিগে আমাদের সাথে অংশগ্রহণ করায় তাকে ধন্যবাদ দিতে চাই। আশা করি সামনের দিনগুলোতেও এই আয়োজনে তাকে পাশে পাবো।
আশা করি ক্যারিয়ারজুড়ে সবখানেই তিনি তার এই ভাল পারফরম্যান্স ধরে রাখবেন। আল্লাহ তার মঙ্গল করুন।’
এর আগে উঠতি চিত্রনায়িকা হ্যাপির করা ধর্ষণ মামলার দরুণ বিশ্বকাপ খেলা প্রায় অনিশ্চিত হয়ে পেসার রুবেল হোসেনের। পরে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করেন রুবেল হোসেন সেই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম আর অনলাইন মিডিয়ায় আলোচনা আসার পর হ্যাপি দ্রুত পরিচিতি পান হ্যাপি। আর সেই হ্যাপি এখন রুবেলকে ছেড়ে ভারতের বিরুদ্ধে জয়ের নায়ক মুস্তাফিজের প্রশংসায় পঞ্চমুখ!