পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ে কাপড় খুললেই পরীক্ষায় পাশ!

Posted on May 14, 2015 | in আন্তর্জাতিক | by

image_221813.visual art class caডেস্ক রিপোর্ট : শিক্ষকের সামনে কাপড় না খুললে ছাত্রীদের পরীক্ষায় পাশ নম্বর দেন না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার প্রফেসর রিকার্ডো ডমিনগুয়েজ। এমন নিয়ম দীর্ঘদিন ধরে চলে আসছে ওই বিশ্ববিদ্যালয়ে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া ভিজুয়াল আর্টের এই অধ্যাপক এখন যাবতীয় সমালোচনার কেন্দ্রেবিন্দুতে পরিণত হয়েছেন। তাঁর কাণ্ডকারখানা প্রকাশ্যে আসায় যতটাই উত্তেজনা চারপাশে, তিনি ততটাই নিরুত্তাপ। বিগত ১১ বছরেও কোনো ছাত্রীই তাঁর বিরুদ্ধে অভিযোগ জানায়নি। তিনি এর মধ্যে কোনো অশ্লীলতাও দেখছেন না।
স্নাতকস্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা ভিজুয়াল আর্টের পরীক্ষার্থীদের কাছে যেন বিভীষিকা! ডিগ্রি হাতে নিতে হাজার অনিচ্ছাসত্ত্বেও ‘নগ্ন’ হতে হবে। শুধু নগ্ন হলেই আবার চলবে না। সবার সম্মুখে নগ্ন হতে হবে। সেখানে থাকবেন ওই অধ্যাপক। থাকবেন সহপাঠী পড়ুয়ারা। তাঁদের ক্যানভাসে ধরা দেবে নগ্নতা, প্রেমের নানা ভঙ্গিতে। কোনো একজনের জন্য এ নিয়ম নয়। পালাক্রমে সবাইকেই বসতে হবে নগ্ন হয়ে, ক্লাসরুমে, মোমবাতির নরম আলোয় ছলকে উঠবে যৌবন।
ভিজুয়াল আর্টের কোনো প্রতিষ্ঠানে নগ্ন ছবি আঁকার জন্য সাধরণত পেশাদার মডেল ব্যবহার করা হয়। কখনও কোথাও কোনোভাবে পড়ুয়াদের নগ্ন হতে হয় না ভরা ক্লাসে। এতদিন প্রফেসর রিকার্ডো ডমিনগুয়েজের এই ‘বাধ্যবাধকতা’ কারও নজরে আসেনি। সম্প্রতি ভিজুয়াল আর্টের এক ছাত্রী ঘটনার কথা বাড়িতে গিয়ে জানায়। ভরা ক্লাসে নগ্ন হয়ে অসুস্থও হয়ে পড়েন ওই ছাত্রী। তাঁর মায়ের অভিযোগ, নগ্ন হওয়ার বাধ্যবাধকতা যে রয়েছে, তা আগে জানানো হয় না। তা হলে, পড়ুয়ারা সেই ভাবে মানসিক প্রস্তুতি নিতে পারে। এমন সময় বলা হয়, তখন আর সরে আসার উপায় থাকে না। এ ঘটনা প্রকাশের পর অভিভাবক মহলে চলছে নানা সমালোচনার ঝড়।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud