পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ক্যাটরিনার জন্মদিনে দীপিকার শুভেচ্ছা

Posted on July 16, 2014 | in বিনোদন | by

Aamir-Khan-Katrina-Kaif-Abhishek-At-Press-Conference-Of-Dhoom-3-12দীপিকা-রণবীর-ক্যাটরিনাবলিউডের আলোচিত অভিনেত্রী ক্যাটরিনা কাইফের ৩০তম জন্মদিন আজ ১৬ জুলাই। আজ সকাল নয়টা ১০ মিনিটে ক্যাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাড়ুকোন। শুভেচ্ছা জানানোর জন্য দীপিকা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটার। দীপিকা তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘শুভ জন্মদিন ক্যাটরিনা! অনেক অনেক ভালোবাসা আপনার জন্য। আশা করছি, জীবনের সবচেয়ে ভালো একটি বছর কাটাবেন আপনি। ২০০৯ সালে ‘আজব প্রেম কি গজব কাহানি’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে ক্যাটরিনার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রেমিকা দীপিকার সঙ্গে প্রতারণা করেছিলেন রণবীর কাপুর। সেই থেকে ক্যাটরিনা ও দীপিকার মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে। আজ টুইটারে ক্যাটকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে চমকপ্রদ খবরেরই জোগান দিলেন দীপিকা।

অয়ন মুখার্জির ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির ব্যাপক সাফল্যের পর এবার ইমতিয়াজ আলীর ‘তামাশা’ ছবিতে জুটি বেঁধেছেন রণবীর-দীপিকা। বর্তমানে সাবেক এ প্রেমিক যুগল ছবিটির শুটিংয়ের কাজে ফ্রান্সে অবস্থান করছেন। অন্যদিকে, প্যারাগুয়েতে হূতিক রোশনের সঙ্গে ‘ব্যাং ব্যাং’ ছবির শুটিং করছেন ক্যাট। তবে আজ ফ্রান্সে যাওয়ার কথা রয়েছে ক্যাটের। সেখানে প্রেমিক রণবীরের সঙ্গে জীবনের বিশেষ দিনটি উদযাপন করতে চান তিনি। ফ্রান্সের একটি দ্বীপে জন্মদিন উদযাপনের পরিকল্পনা রয়েছে রণবীর ও ক্যাটরিনার। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া। ক্যাটরিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে নিঃসন্দেহে সুন্দর মনের পরিচয় দিয়েছেন দীপিকা। এর পরিপ্রেক্ষিতে ক্যাটরিনা ও রণবীর কেমন প্রতিক্রিয়া জানান, সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud