April 21, 2026
কুড়িগ্রাম: কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলায় একই পরিবারের চার সদস্যকে জবাই করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোররাতে ভুরুঙ্গামারীর দিয়াডাাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- গৃহকর্তা সুলতান মিয়া (৫৫), স্ত্রী হাজেরা বেগম (৪৫), নাতনী রোমানা বেগম (১৪) ও আনিকা (৭)। অপর একজন নাতনী মৌসুমীকে (১০) মুমুর্ষ অবস্থায় রংপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ সুপার সঞ্জয় কুমার কুন্ডু জানান, ঘটনাটি শুনেছি। অত্যন্ত মর্মান্তিক। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশের একটি দল পৌঁছেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।