পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কুষ্টিয়ার মিরপুরে বাস খাদে, নিহত ৪

Posted on April 30, 2015 | in সারা দেশ | by

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাস মহাসড়কের পাশে খাদে পড়ে গেছে। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২৫ জন। Kushtia_District_Map_Bangladesh-50
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার নয়মাইল এলাকায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার সহকারী পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) আশিস বিন হাসান বলেন, বাসটি জয়পুরহাট থেকে ফরিদপুরের আটরশি যাচ্ছিল। নয়মাইল এলাকায় বাসের চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। আহত যাত্রীদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। মিরপুর থানার পুলিশের বরাত দিয়ে আশিস বিন হাসান বলেন, বাসের চালক তন্দ্রাচ্ছন্ন ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud