May 3, 2026
কুমিল্লা প্রতিনিধি: সম্প্রতি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ছবি- মহুবার রহমান কুমিল্লা জেলাকে বিভাগ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী কুমিল্লা টাউন হলের মাঠে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী অনুষ্ঠান উদ্বোধন করেন। জন্মজয়ন্তীর অনুষ্ঠানের আগে ১০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৭টি প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আমরা মুক্তিযুদ্ধের সময় যে ‘জয় বাংলা’ স্লোগান দিতাম সেটি কবি নজরুলের একটি কবিতা থেকে বঙ্গবন্ধু নিয়েছিলেন। কবি নজরুল বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। তার লেখা অসাধারণ সব লেখা। তার লেখা গান কবিতা আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা দিয়েছে। জাতির পিতা তার সঙ্গে নজরুলের ঘনিষ্ঠতার কথা আত্মজীবনীতে উল্লেখ করেছেন। তিনি বলেন, নজরুলের লেখায় ধনী-দরিদ্র, নারী-পুরুষের বৈষম্যের কথা উঠে এসেছে। তার লেখার মাধ্যমে এদেশের সর্বস্তরের মানুষ অর্থাৎ, কুলি, হরিজন, সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক কেউ বাদ যায়নি।