পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কুপ্রস্তাব দেওয়ায় পরিচালককে থাপ্পড় (ভিডিও)

Posted on December 12, 2014 | in বিনোদন | by

rakhi--600x384বিনোদন ডেস্ক:  কুপ্রস্তাব দেওয়ায় চলচ্চিত্র পরিচালক সচিন্দ্র শর্মাকে অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়েই থাপ্পড় মেরেছেন অভিনেত্রী মনীষা কুমারী। ভারতের অনলাইন সংবাদমাধ্যম এপিবি নিউজে খবরে বলা হয়েছে মুম্বাই ক্যান ড্যান্স সালা সিনেমার গানের প্রকাশনা অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে। সে সময় ওই অভিনেত্রীর বন্ধু রাখী সাওয়ান্তও মঞ্চে উপস্থিত ছিলেন। একটি ভিডিওতে দেখা যায়, মঞ্চে দাঁড়িয়ে সিনেমার পরিচালক ও রাখী সাওয়ান্ত কথা বলছিলেন। সে সময় হঠাৎই মঞ্চে এসে পরিচালককে সপাটে থাপ্পড় মারেন মনীষা। থাপ্পড় খেয়ে পরিচালকও তার দিকে তেড়ে যান। তবে রাখীর মধ্যস্থতায় তারা দুজনেই মঞ্চ থেকে নেমে যান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মনীষা ও রাখী। মনীষার অভিযোগ, ‘পরিচালক প্রথমে তাকে কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাব না মানায় তাকে মারধরও করা হয় বলে জানান তিনি। তাই পরিচালককে শিক্ষা দিতেই থাপ্পড় বলে জানান তিনি। অভিযোগকারীকে নিজের বন্ধু বলে দাবি করেন রাখী সাওয়ান্ত। বন্ধুর অভিযোগকে সমর্থন জানিয়ে পরিচালকের বিরুদ্ধে থানায় অভিযোগও জানিয়েছেন রাখী। তবে এটাকে মিথ্যে অভিযোগ বলে পাল্টা দাবি পরিচালক সচিন্দ্র শর্মার পরিবারের। তারাও থানায় এ অভিনেত্রীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud