April 21, 2026
গাজীপুর: বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তিনি জামিনে মুক্তি পান। বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট আদালত ২০ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল মো. জাহাঙ্গীর কবির জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে সেলিমা রহমানের জামিনের কাগজপত্র কারাগারে আসে। পরে তা যাচাই-বাছাই করে শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে তাকে মুক্তি দেয়া হয়। উল্লেখ্য, গত ৭ জানুয়ারি ঢাকার নিজ বাসভবন থেকে গ্রেফতার হন বিএনপির নেত্রী সেলিমা রহমান। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের উপকমিশনারের কার্যালয় লক্ষ্য করে হাতবোমা ছোড়ার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।