পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কামারুজ্জামানের সঙ্গে দেখা করার অনুমতি পেল আইনজীবীরা

Posted on November 5, 2014 | in জাতীয় | by

n_59504_1স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের সঙ্গে তার আইনজীবীরা বৃহস্পতিবার দেখা করার অনুমতি পেয়েছেন। আজ সন্ধ্যায় কামরুজ্জামানের সঙ্গে দেখা করার বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরের করা আবেদনটি ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের কাছে নিয়ে আসেন এডভোকেট গাজী এম এইচ তামিম। পরে এম এইচ তামিম জানান, কারা কর্তৃপক্ষ বৃহস্পতিবার তাদের দেখা করার অনুমতি দিয়েছেন। আগামীকাল সকাল ১০টার দিকে তারা কামারুজ্জামানের সঙ্গে দেখা করবেন। আবেদনে বলা হয়, কামরুজ্জামান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় কারাগারে অন্তরীণ। ৩রা নভেম্বর আপিল বিভাগ কর্তৃক আপিলের রায় প্রকাশিত হয়েছে। মামলা সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য সাক্ষাতের অনুমতি চাওয়া হয় আবেদনে।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud