পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কামনা ও প্রেমের প্রতিমূর্তি রাধিকা (ভিডিও)

Posted on July 14, 2015 | in বিনোদন | by

radhika1436860339বিনোদন ডেস্ক : নারী অঙ্গে কত না রুপ! আর যে অভিনেত্রী তার তো নিজেকে নানা রুপে উপস্থাপন করতে হয়! সেক্ষেত্রে অভিনেত্রী নিজেকে যত রকমভাবে মেলে ধরতে পারেন ততোই যেন তার খ্যাতি, স্বীকৃতি। বলিউডের উদীয়মান অভিনেত্রীদের তালিকায় থাকা রাধিকাও সেটা জানেন ভালো করে। নিজের নামকে তারকাদের তালিকায় ওপরে দিকে টেনে তুলতে একই সঙ্গে তিনি অভিনয় করেছেন দুটি ভিন্ন রুপে দুই সিনেমায়।

এর একটিতে তাকে পাওয়া যাবে কামনার প্রতিমূর্তি রুপে। আর একটি তিনি চিরায়ত প্রেমের মূর্তি। দুটি ভিন্ন স্বাদের ছবিতে আলাদা-আলাদা চরিত্রে এবার রাধিকা আপ্তে। সম্প্রতি রাধিকার আগামী দুই সিনেমা সুজয় ঘোষের অহল্যা ও কেতন মেহেতার মানঝি- দ্য মাউটেন্ট ম্যান-এর ট্রেইলার ‍মুক্তি পেয়েছে।

দেখুন : অহল্যা সিনেমার ট্রেইলার
রহস্যের মোড়কে শুরু থেকে শেষ পর্যন্ত অহল্যার ট্রেইলারে সাসপেন্স বজায় রেখেছেন পরিচালক। রাধিকা ছাড়াও এখানে রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়, টোটা চৌধুরী। টোটাকে এখানে পুলিশের চরিত্রের অভিনয় করতে দেখা যাবে। যে পাথর রহস্যের সমাধান করতে আসে রাধিকার বাড়ি। এটি পূর্ণদৈর্ঘ্যের কোনো সিনেমা নয়, শর্ট ফিল্ম।
দেখুন : মানঝি সিনেমার ট্রেইলার
অন্যদিকে মানঝি, এক প্রেমের কাহিনি। ‘যব তাক তোরেগা নেহি তব তাক ছোড়েগা নেহি’ হ্যাঁ এই প্রেমের এতটাই জোর যে পাহাড় ভেঙে সমতল করার ক্ষমতা রাখে। এই চলচ্চিত্রে রাধিকার বিপরীতে দেখা যাবে নাওয়াজউদ্দিন সিদ্দিকিকে। নাওয়াজই সেই মাউন্টেন ম্যান যে পাহাড় ভেঙে আত্রি ও ওয়াজির গঞ্জের মধ্যে একটি রাস্তা তৈরি করে। কিন্তু কেন? তা জানতে অপেক্ষা করতে হবে সিনেমা মুক্তির দিন পর্যন্ত। এই সিনেমার গল্প রূপকথার মতো শোনালেও তা কিন্তু সত্য ঘটনা অবলম্বনে তৈরি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud