পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কাজী জাফর আহমেদের জানাজা শুক্রবার

Posted on August 27, 2015 | in জাতীয় | by

ershad-zafar-jpজাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান, প্রবীণ রাজনীতিক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের নামাজে জানাজা শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে। এর আগে সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়ও তার আরেকটি জানাজা হবে। কাজী জাফর আহমেদের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাকে কোথায় দাফন করা হবে সে বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। বৃহস্পতিবার সকাল ৭ টায় গুলশানের বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন কাজী জাফর। তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার:

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud