পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কর্ত্তৃত্ববাদী শাসন ব্যবস্থায় টিকে থাকতে নির্যাতনের পথ বেছে নিয়েছে সরকার

Posted on June 25, 2015 | in রাজনীতি | by

47708_47268_00স্টাফ রিপোর্টার : আগামীকাল ২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবস উপলক্ষে বাণী দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
আজ বৃহস্পতিবার বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ খবর জানা গেছে।
বাংলাদেশসহ বিশ্বের সব নির্যাতিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে খালেদা জিয়া তার বাণীতে বলেন, ‘বাংলাদেশের প্রেক্ষাপটে ২৬ জুন জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক নির্যাতন বিরোধী দিবসটি অত্যন্ত তাৎপর্যময়। যেসব দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ভঙ্গুর, জনগণের ভোটাধিকার হরণ করে কর্ত্তৃত্ববাদী শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয় সেসব দেশে ক্ষমতাসীনরা ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী শক্তিকে দমন করতে নির্যাতনের পথ বেছে নেয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়।’
সরকারের নির্যাতনের উদাহরণ টেনে খালেদা জিয়া বাণীতে বলেছেন,‘ বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পরে বাংলাদেশে বিরোধী দলের অসংখ্য নেতা-কর্মী গুম, অপহরণ ও গুপ্তহত্যার শিকার হয়েছে। এমনকি সাংবাদিক দম্পতির নির্মম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে-এ সরকারের আমলেই যা জাতি বিস্মৃত হয়নি।’ নিজ দলের নির্যাতিত কর্মীদের কথা স্মরণ করে তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনকে সরকার ফ্যাসিবাদী কায়দায় নির্মূল করেছে, ফলশ্রুতিতে এখনও অনেক বিরোধী নেতা-কর্মী নিখোঁজ রয়েছে। কারাগারে ৫০ হাজারের মতো বিরোধী নেতা-কর্মী সমর্থক দুঃসহ জীবন কাটাচ্ছে এবং হয়রানীমূলক মিথ্যা মামলা কাঁধে বয়ে হাজার হাজার নেতা-কর্মী পালিয়ে থেকে মানবেতর জীবনযাপন করছে।’
দেশে আইনের শাসন অনুপস্থিত দাবি করে খালেদা বলেন,‘দেশে মৌলিক-মানবাধিকারও ভুলুণ্ঠিত। আমি বিশ্বাস করি, মানবিকবোধে উদ্বুদ্ধ বিশ্বের সকল গণতন্ত্রকামী মানুষের ঐক্যবদ্ধ প্রয়াসেই মানবতাবিরোধী শক্তির পরাজয় নিশ্চিত করা সম্ভব।’

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud