পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

কফির কৌটায় ৫০ লাখ টাকার স্বর্ণ

Posted on November 17, 2014 | in জাতীয় | by

Untitled-132চট্টগ্রাম: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কফির কৌটা থেকে ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এসময় মো. ফারুক (২৯) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমসের সহকারী কমিশনার সাদাত জামিল।
তিনি জানান, দুবাই ফেরত বাংলাদেশ বিমানের (বিজি-০৪৮) ফ্লাইটে সকালে ঢাকায় পৌঁছেন ফারুক। এসময় তার লাগেজ তল্লাশী করা হলে একটি কৌটার মধ্যে স্বর্ণগুলো পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা।
ফারুকের গ্রামের বাড়ি রাউজানে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud