পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

ঐশীর বন্ধু জনি ৫ দিনের রিমান্ডে

Posted on September 19, 2013 | in ইসলাম | by

1379574951_3594

ঢাকা: পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমান হত্যা মামলায় তাদের মেয়ে ঐশীর বন্ধু জনির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করলে তিনি পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবু আল খায়ের মাতুব্বর এ আবেদন করেন।

বুধবার গভীর রাতে রাজধানীর বাড্ডা এলাকার একাটি বাসায় অভিযান চালিয়ে জনিকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য, গত ১৬ আগস্ট সন্ধ্যায় রাজধানীর চামেলীবাগের ভাড়া বাসা থেকে পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের লাশ উদ্ধার করে পুলিশ। এ হত্যাকাণ্ডের পর নিহত দম্পতির মেয়ে ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করলে তাকে গ্রেপ্তার করা হয়। রিমান্ডে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন ঐশী।

জিজ্ঞাসাবাদে গোয়েন্দারা জানতে পারে, ঐশী ষষ্ঠ শ্রেণীতে পড়া অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন। গাজা, মদ, ফেনসিডিল, হেরোইন ও ইয়াবাসহ এমন কোনো মাদক নেই যা ঐশী গ্রহণ করেননি। ঐশীকে ইয়াবাসহ মাদক সরবরাহ করতেন তার বন্ধু জনিসহ কয়েকজন।

পরে আদালতে ঐশী স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে সহযোগিতায় ঐশীর বন্ধু জনিসহ কয়েকজনের নাম বের হয়ে  আসে।

ঐশী বর্তমানে কারাগারে আছেন। তিনি ধানমণ্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ও লেভেলের শিক্ষার্থী।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud