পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এসবির এসআই আসাদসহ ৪ জন ৩ দিনের রিমান্ডে

Posted on September 11, 2014 | in ইসলাম | by

নিজস্ব প্রতিবেদক : 10 arms 2_36783গোয়েন্দা পুলিশ স্পেশাল ব্রাঞ্চের এসআই আসাদুজ্জামানসহ ৪ জনের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
অবৈধ অস্ত্র কেনাবেচার অভিযোগের মামলায় ৫ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত এই রিমান্ড মঞ্জুর করেন।
রাজধানীর উত্তরা পূর্ব থানার ওসি (তদন্ত) শাহান আলী আসামিদের বিরুদ্ধে এই রিমান্ড আবেদন করেন।
রিমান্ডপ্রাপ্ত অন্য ৩জন হলেন- সাইফুল ইসলাম (৩০), মাহমুদুল হাসান (২৪) ও মশিউর রহমান (২৬)।
গত ১০ সেপ্টেম্বর বেলা ৩টার দিকে আসামিদের ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৩ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ আটক করে র‌্যাব-১।
অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে উত্তরার ৬ নম্বর সেক্টরের একটি নির্মাণাধীন বাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা সবাই অস্ত্র কেনাবেচা চক্রের সদস্য বলে দাবি করছে র‌্যাব।
গ্রেপ্তার আসাদুজ্জামানের বাড়ি তুরাগ থানা এলাকায়। একসময় তিনি স্থানীয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। অন্য ৩ জন বেসরকারি উত্তরা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেছেন।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud