February 18, 2026
ঢাকা : শোকাবহ ২৫ ফেব্রুয়ারিতে এশিয়া কাপের আড়ম্বরপূর্ণ উদ্বোধনের মাধ্যমে পিলখানা দিবসকে অশ্রদ্ধা করা হয়েছে বলে দাবি করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। সরকার জনগণের অধিকার হরণের জন্য সব রকমের কৌশল অবলম্বন করেছে। সকল রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনকে সরকার সঠিকভাবে তাদের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে দিচ্ছেনা। যা মানবাধিকারের চরম লঙ্ঘন বলেও মত দেন তিনি।