April 16, 2026
নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ক্রিকেটাররা প্রতিনিধিত্ব করেন নিজের দেশের। প্রচলিত নিয়ম হচ্ছে এসব ম্যাচে খেলোয়াড়দের ক্যাপে থাকে নিজের দেশের ক্রিকেট বোর্ডের লোগো। আর অনুশীলুনের সময় পরিহিত ক্যাপে থাকে স্পনসরের লোগো। অথচ পাকিস্তানে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সালমাদের ক্যাপে দেখা গেল স্পনসর ‘রবি’র লোগো। আর টেলিভিশন পর্দায় এমন দৃশ্য দেখে সমালোচনা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ক্রিকেটপ্রেমীদের মাঝে। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি বলেন, ‘ভুল যখন হয়েছে,কাউকে না কাউকে দায় নিতেই হবে। ভুলটা আমাদেরই। আসলে মেয়েদের যাওয়া নিয়ে শেষদিকে অনেক তাড়াহুড়ো করে সবকিছু করতে হয়েছে। এর ফাঁকে এটা হয়ে গেছে, ভুলক্রমে চোখে পড়েনি।’ যদিও পাকিস্তান সফরে সালমাদের যাওয়া নিয়ে আলাপ আলোচনা চলছিলো অনেকদিন ধরেই। শেষ মুহূর্তে তাড়া-হুড়ার অজুহাত এমন অব্যবস্থাপনার পেছনে কতোখানি গ্রহণযোগ্য তা নিয়ে তাই প্রশ্ন থেকেই যায়!