March 5, 2026
স্টাফ রিপোর্টার : একের পর এক বিতর্কের জন্ম দেওয়া সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী এবার সংসদ অধিবেশনে গান গেয়েছেন। তার গান শুনে অধিবেশনে উপস্থিত বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতির আসনে বসা ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াসহ উপস্থিত অন্যান্য সদস্যরা অট্টহাসিতে ফেটে পড়েন। গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত অর্থবছরের (২০১৫-১৬) বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি একটি রবীন্দ্র সঙ্গীতের কয়েকটি লাইন গেয়ে ওঠেন। সৈয়দ মহসীন আলীর গাওয়া গানটি হলো, ‘আমার সকল দুঃখের প্রদীপ জ্বেলে দিবস গেলে করবো নিবেদন/ আমার ব্যথার পূজা হয়নি সমাপন।’
গান গাওয়ার আগে তিনি বলেন, বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, পেট্টোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার অপরাজনীতির বিরুদ্ধে শেখ হাসিনা উন্নয়ন ও শান্তির দুয়ার খুলে দেশকে সবদিক থেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে শেখ হাসিনার দৃঢ় পদক্ষেপ সারাবিশ্বে প্রশংসিত হচ্ছে। তাই সারাদেশে আজ একই ¯েøøাগান উঠেছে- যতদিন শেখ হাসিনার হাতে থাকবে দেশ, ততদিন পথ হারাবে না বাংলাদেশ।
মহসীন আলী আরও বলেন, ভয়াল ২১ আগস্ট গ্রেনেড হামলার দায় কোনোভাবেই খালেদা জিয়া এড়াতে পারবেন না। সারাদেশের মানুষ এই নৃশংস হত্যাকাÐের উপযুক্ত বিচার চায়। খালেদা জিয়া দেশের গণতন্ত্রের সঙ্গে বেইমানি করেছেন। তার ছেলে তারেক রহমান এ দেশকে মাফিয়া রাষ্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু এ দেশের জন্য ৩০ লাখ মানুষ জীবন দিয়েছে। কোনো অপশক্তিই বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতির চাকাকে স্তব্ধ করে দিতে পারবে না।