পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এবার নাকে খত দিয়ে তওবা করুন

Posted on February 22, 2014 | in জাতীয় | by

Shak hasinaঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, এবার নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে তওবা করুন। আর কোনো দিন এ ধরনের কথা বলবেন না। আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ না নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেও উপজেলা নির্বাচনে অংশ নিয়ে বিপুল সংখ্যক উপজেলায় জয়লাভ করায় এ কথা বলেন প্রধানমন্ত্রী। শনিবার বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট ভবন খামার বাড়িতে আওয়ামী লীগ আয়োজিত ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে‘র আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, উনি বললেন, আওয়ামী লীগের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবেন না। অথচ তিনি আওয়ামী লীগের অধীনে নির্বাচনে এলেন এবং অধিক সংখ্যক চেয়ারম্যান পদে জয়লাভও করলেন। এতে আবারো প্রমাণিত হল, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আওয়ামী লীগ সভাপতি বলেন, উনি (খালেদা) জাতীয় নির্বাচন বর্জন করলেন। বললেন আওয়ামী লীগের অধীনে নির্বাচন করবেন না। যে থুতু খাবেন না বলে ফেলে দিলেন, তা তিনি আবার চেটে খেলেন।

তিনি আরো বলেন, এক কান কাটা গেলে লোকে বাড়ির পাশ দিয়ে হাটে। দুই কান কাটা গেলে বাড়ির উঠান দিয়ে হাটে। উনার (খালেদা) অবস্থা হয়েছে তেমন। বিএনপির আন্দোলনের ভয়াবহতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, উনাদের (বিএনপির) আন্দোলনের মানে হচ্ছে মানুষ হত্যা আর নৈরাজ্য। তাই আমি তাদের উদ্দেশে বলবো, আর আন্দোলনের কথা বলবেন না। বিএনপির অনেক নেতা বলেন, এ সরকার অবৈধ। জিয়াউর রহমান অস্ত্র ঠেকিয়ে ক্ষমতা দখল করলেন সেটা কী? হ্যাঁ না ভোটের মাধ্যমে ১১০% ভোট পেয়ে প্রেসিডেন্ট হলেন জিয়াউর রহমান। বাংলাদেশের জনসংখ্যার অধিক ভোট পেয়েছেন তিনি! অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারি যে পার্টি নিজেই অবৈধ, তারা কীভাবে অন্যকে অবৈধ বলে? তাদের দলের জন্ম অবৈধ পন্থায় হওয়ায় তারা সবকিছুতেই অবৈধ দেখেন। বিগত আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,  ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্য আয়ের দেশে পরিণত হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন- দলের উপদেষ্টা পরিষদ সদস্য ও বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমদ, ইউসুফ হোসেন হুমায়ুন, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম, শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ঢাকা মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা কিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রমুখ।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud