পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

এখন থেকে পাল্টা আক্রমণ: স্বরাষ্ট্রমন্ত্রী

Posted on September 19, 2013 | in জাতীয় | by

ctg_Enayet_bazar_Mk_alamgir_4

মেহেরাজ-চট্রগ্রাম থেকে : সাতকানিয়ায় এক কনস্টেবল গুলিবিদ্ধ হওয়ার প্রেক্ষাপটে শিবিরকর্মীদের পাল্টা আক্রমণ করতে পুলিশকে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বৃহস্পতিবার বিকালে বন্দর নগরীর এনায়েত বাজার মোড়ে পুলিশের গাড়িতে আগুন দেয়ার ঘটনাস্থলে যান স্বরাষ্ট্রমন্ত্রী।.

সেখানে সাতকানিয়ার ঘটনাটি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, “এখন থেকে এ ধরনের কোনো আক্রমণকে পুলিশ বাহিনী স্বাভাবিকভাবে নেবে না। প্রতি আক্রমণ করবে। যারা জড়িত তাদের সাবধান করে দিতে চাই, কেউ রেহাই পাবে না।”

হরতালে বুধবার সাতকানিয়ায় শিবিরকর্মীদের গুলিতে আহত হন পুলিশ কনস্টেবল ইকবাল। তার আগের দিন এনায়েত বাজারে পুলিশের একটি গাড়ি পোড়ানো হয়।

অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনের সময় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তার সঙ্গে ছিলেন ডিআইজি নওশের আলী খান, চট্টগ্রামের জেলা প্রশাসক আব্দুল মান্নান, নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম, চট্টগ্রামের পুলিশের সুপার কে এম হাফিজ আক্তার, র‌্যাব-৭ এর অধিনায়ক কমান্ডার এম সাহেদ করিম।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা এ ধরনের ধ্বংসাত্মক কাজ করে, তারা সমাজের শত্রু, জনগণের শত্রু।” সাতকানিয়ায় হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, “যারা কাণ্ডগুলো ঘটিয়েছে, যারা উস্কানিদাতা, যারা অর্থদাতা, কাউকে ছাড় দেয়া হবে না।”

সাতকানিয়ার হামলায় জড়িত সন্দেহে নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের অভিযোগে ৩৬ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ বলেন, পুলিশকে গুলি করা ও হামলার ঘটনায় বুধবার রাতেই মামলা হয়েছে। জামায়াত-শিবিরের নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার যুদ্ধাপরাধের অভিযোগে আদালতের চূড়ান্ত রায়ে আব্দুল কাদের মোল্লার ফাঁসির আদেশ হলে বুধ ও বৃহস্পতিবার হরতাল ডাকে জামায়াতে ইসলামী। ওই হরতালের প্রথম দিন সাতকানিয়ার ফুলতলা বাজারে গুলিবিদ্ধ হন কনস্টেবল ইকবাল।

মঙ্গলবার রায়ের পর বিক্ষুব্ধ জামায়াতকর্মীরা নগরীর এনায়েত বাজার মোড়ে মিছিল থেকে ভাংচুর চালায়। ওই সময় পুলিশের একটি গাড়ি ও একটি প্রাইভেটকারে আগুন দেয়া হয়। ওই ঘটনায় মঙ্গলবার রাতে সাবেক সাংসদ শাহজাহান চৌধুরীসহ ২৮ জনকে আসামি করে নগরীর কোতোয়ালি থানায় মামলা করেছে পুলিশ।

”আজকেরখবর.কম”

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud