April 23, 2026
ডেস্ক রিপাের্ট: একলক্ষ পুরুষকে নিজের শিকার করতে চান পোল্যান্ডের এক সুন্দরী৷ তার লক্ষ্য এক লক্ষ পুরুষের সঙ্গে সহবাস করে রেকর্ড তৈরি করা৷ পোল্যান্ডের সুন্দরী আনিয়া লিসেওস্কার ইতিমধ্যেই শুরু করেছেন তার এই অভিনব অভিযান৷ আনিয়ার বয়স মাত্র ২১৷ নয়া রেকর্ডের উদ্দেশ্যে নিজের শহর ওয়ারশ থেকেই এই যাত্রা শুরু করেছেন তিনি৷

হাফিংটন পোস্ট সূত্রে খবর. ইতিমধ্যেই ২৮৪ জন পুরুষের শয্যাসঙ্গী হয়েছেন আনিয়া৷ কিন্তু অবাক করা বিষয় হল, আনিয়ার এমন ঘোষণার পরেও তাকে ছেড়ে যায়নি তার প্রেমিক৷ এমনকি তিনি একবারের জন্যেও আনিয়ে ছেড়ে চলে যাওয়ার হুমকিও দেননি৷ তবে আনিয়ার এমন পদক্ষেপ মন থেকেও মেনে নিতে পারেননি তার প্রেমিক৷
যদিও এই বিষয়ে আনিয়ার বক্তব্য, তার শর্ত মেনেই তার প্রেমিককে তার সঙ্গে সম্পর্ক রাখতে হবে৷ অস্ট্রিয়ান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে আনিয়া জানিয়েছেন, তিনি পোল্যান্ড, ইউরোপ-সহ বিশ্বের বিভিন্ন দেশের পুরুষের সঙ্গে সহবাস করতে চান৷ কারণ, অনেক পুরুষের সঙ্গে সহবাস তার পছন্দের৷ তবে অন্য দেশের পুরুষের সঙ্গে সময় কাটানোর আগে তিনি তার মূল্যবান সময় ব্যয় করতে চান পোল্যান্ডের পুরুষদের সঙ্গে৷ ফেসবুক স্টেটাসে এমনই দাবি করেছেন আনিয়া৷
যদিও পোল্যান্ডের মত দেশে ‘সহবাস’ নিষিদ্ধ একটি বস্তু৷ কেউ এই বিষয়ে অতিরিক্ত আগ্রহ প্রকাশ করলে তাকে, দুশ্চরিত্র, দেহব্যবসায়ী বা মানসিক বিকৃতি সম্পন্ন হিসেবে মনে করা হয়৷ যদিও এত বাধা নিষেধ নিয়ে এতটুকু মাথা ব্যথা নেই আনিয়ার৷ যেকোন মূল্যের নিজের লক্ষ্যপূরণে মরিয়া তিনি৷ ইতিমধ্যেই নিজের একটি ওয়েবসাইটও খুলেছেন আনিয়া৷ এমনকি বিভিন্ন পুরুষের সঙ্গে যোগাযোগ করেছেন ফেসবুকে একটি নয়া অ্যাকাউন্টও খুলেছেন আনিয়া৷
আনিয়া জানিয়েছেন, একজন পুরুষকে মাত্র ২০ মিনিট সময় দেবেন তিনি৷ তবে তার এই পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই৷ কারণ, আনিয়ার ওয়েবসাইটটির প্রথম পাতা ছাড়া বাকি পাতাগুলি সক্রিয় নয়৷ এছাড়া কোনও সংবাদমাধ্যম তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও এড়িয়ে যাচ্ছেন তিনি৷ অনেকে বলছেন, সকলের মনযোগ আকর্ষণ করার জন্যই এমন পাবলিসিটি স্টান্ট ব্যবহার করেছেন আনিয়া৷
সম্প্রতি একটি রিপোর্টে বলা হয়েছে, আনিয়া তার ঘুম, খাওয়া ছেড়ে এই মিশন পূরণ করতে চাইলে তার মোট সময় লাগবে ৩ বছর আট মাস৷ এছাড়াও যদিও তিনি কেবল ছুটির দিনেই পুরুষের সংস্পর্শে আসেন তবে নিজের লক্ষ পূরণ করতে আনিয়ার সময় লাগবে ২০ বছরেরও বেশি৷ আনিয়ার এই ঘোষণা নিয়ে এমন জলঘোলা হওয়ার আরও একটি বড় কারণ হল, অনেক সংবাদমাধ্যমের তরফে বলা হয়েছে, গিনেস বুকে রেকর্ড গড়ার জন্যেই আনিয়া এই উদ্যোগ নিয়েছেন৷ কারণ গিনেস বুকে এখনও কেউ এধরণের রেকর্ড করেননি৷
তবে আনিয়া জানিয়েছে, তাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে৷ তার ফেসবুক অ্যাকউন্ট হ্যাক করে কেউ বা কারা প্রচার করেছে যে আনিয়ার এইডস রয়েছে৷ এর জবাব দিতেই সম্প্রতি নিজের ডাক্তারি পরীক্ষার রিপোর্ট প্রকাশ করেছেন আনিয়া৷ যাতে বলা হয়েছে, আনিয়ার এইচআইভি সংক্রমণ নেই৷