এক কেন্দ্রে ৬০ ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার
Posted on July 16, 2014 | in শিক্ষা ও সংস্কৃতি | by ajkerkhabor.com
লালমনিরহাট প্রতিনিধি: পরীক্ষায় অসাদুপায় অবলম্বন করায় আজ লালমনিরহাটের নেছারিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রের ৬০ জন ফাজিল পরীক্ষার্থী বহিষ্কার করা হয়েছে । জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) রাজা মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।