April 19, 2026
বিনােদন ডেস্ক: ছয় বছর আগে ‘কি যাদু করিলা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেন রিয়াজ ও পপি। ওই ছবির সুবাদে দু’জনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। এবার তাদেরকে এক ফ্রেমে পাওয়া যাবে একটি টিভি নাটকে। নাম ‘তবুও তুমি আমার’। এটি লিখেছেন ফারুক হোসেন, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এবারের ঈদে বাংলাভিশনে প্রচার হবে নাটকটি। ২৯ সেপ্টেম্বর থেকে উত্তরার বিভিন্ন জায়গায় নাটকটির দৃশ্যধারণ চলছে। রিয়াজ বলেন, ‘প্রায় ছয় বছর পর পপির সঙ্গে কাজ করছি। ও ভালো অভিনয় করে। নাটকটির গল্প প্রেমের।’