পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একরাম হত্যাকান্ড: আরও একজন গ্রেপ্তার

Posted on June 13, 2014 | in ইসলাম, জাতীয় | by

anamul-0120140524172133-500x274ফেনী থেকে সংবাদদাতা: ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যাকান্ডের ঘটনায় আবু বকর (২৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার বিকালে তাকে সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের দৌলতপুর গ্রামের শশুর বাড়ী থেকে গেপ্তার করা হয়। বকর ফেনী শহরের বিরিঞ্চি এলাকার আবদুর রউফের ছেলে। গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, অপরাপর গ্রেফতারকৃতরা পৈশাচিক এ হত্যাকান্ডের ঘটনায় আবু বকরের সম্পৃক্ততার তথ্য দেয়। ২০ মে ফেনী শহরের জনাকীর্ণ সড়কে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও গুলি করে হত্যার পর একরামকে বহনকারী গাড়ীতে আগুন ধরিয়ে দেয়া হয়। এ ঘটনায় ফেনী সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর মামাতো ভাই আবিদ, বিএনপি নেতা মাহতাব উদ্দিন আহমদ চৌধুরী মিনার সহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud