পৃথিবীকে জেনে নিন আপনার ভাষায়….24 Hrs Online Newspaper

একমুঠো বাদাম খেলে অকালমৃত্যু কমে

Posted on June 13, 2015 | in স্বাস্থ্য | by

47014_bপ্রতিদিন একমুঠো করে বাদাম খেলে অকাল মৃত্যুর সম্ভাবনা উল্লেখযোগ্য হারে হ্রাস পায়। সম্প্রতি এক ডাচ গবেষণায় এমনটিই জানানো হয়েছে।
আগের গবেষণাগুলোতে বাদাম খেলে কার্ডিওভাসকুলার হেলথ ভালো থাকে এটা জানা গিয়েছিল। কিন্তু এই প্রথম কোন ধরণের নির্দিষ্ট বাদাম খাওয়ার সাথে রোগের সর্ম্পক দেখা হল।
ইউনিভার্সিটির গবেষকগণ ১০ বছর ধরে পরিচালিত এক গবেষণায় দেখেছেন, প্রতিদিন অন্তত যে কোন ধরনের বাদাম বা চিনাবাদাম খান তাদের অসময়ে মৃত্যুর সম্ভাবনা ২৩ শতাংশ কম।

কিন্তু পিনাট বাটারে কোন স্বাস্থ্যগত লাভ নেই কারণ এতে অতিরিক্ত লবন ও ট্র্যান্স ফ্যাট রয়েছে।

বিভিন্ন ধরনের বাদামে রয়েছে মনোস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাটি এ্যাসিড। এছাড়া রয়েছে অনেক ধরণের ভিটামিন, অাঁশ, এ্যান্টিঅক্সিডেন্ট, অন্যান্য বায়ো এ্যাকটিভ কম্পাউন্ডস।

১৯৮৬ সালে ৫৫ থেকে ৬৯ বছর বয়সী ডাচ এক লাখ ২০ হাজার নরনারীর খ্যাদ্যাভ্যাস ও জীবনযাপনের তথ্য নিয়ে গবেষণা করে জানা গেছে, এদের মধ্যে যারা নিয়মিত বাদাম খেয়েছেন তাদের ক্যান্সার, শ্বাসকষ্টজনিত রোগ ও নিউরোডিজেনারেটিভ অসুখজনিত অকাল মৃত্যু কম হয়েছে।

ইন্টারন্যাশনাল জার্নাল অফ এপিডেমিওলজিতে প্রকাশিত গবেষণা নিবন্ধে প্রধান গবেষক পিয়েট ভ্যান ডেন ব্র্যান্ডট বিবিসিকে বলেছেন, গড়ে প্রতিদিন ১৫ গ্রাম করে বাদাম খেলে অকাল মৃত্যুর হার উল্রেখযোগ্য হারে কমে বলে দেখা গেছে।

গবেষকরা আরো ও দেখেছেন, বাদাম যারা খান তারা বেশি ফলমূল ও শাকসবজীও খান। এছাড়া বাদাম খাওয়া মহিলাদের ওজনও কম হয়। সূত্র: বিবিসি

Comments are closed.

সর্বশেষ খবর

আজকের ছবি

www.facebook.com

Tag Cloud